বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
advertisement
সারাদেশ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আলমসাধুর দুই যাত্রী নিহত

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আলমসাধুর দুই যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (৩ জানুয়ারি) সকাল ৬টার দিকে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের রাঙ্গিয়ারপুতা গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে আলী হোসেন (৭০) ও রবিউল ইসলামের ছেলে মাহফুজুর রহমান (২০) । নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা।

প্রত্যক্ষদর্শী সাদিকুর রহমান ও নিহত মাহফুজুরের বাবা রবিউল ইসলাম বলেন, আজ ভোরে চারজন মিলে দুই আলমসাধুতে চড়ে মাগুরা যাচ্ছিলাম পাটখড়ি আনতে। ঘন কুয়াশার কারণে তেমন কিছুই দেখা যাচ্ছিল না। পথে মধুপুর নামক স্থানে পৌঁছালে পেছনের গাড়িটা দেখতে পাই রাস্তার পাশে পড়ে আছে। তারপর ওদের দুজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথেই তারা মারা যায়।

সর্বশেষ পাওয়া সংবাদ