বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
advertisement
সারাদেশ

মেহেরপুরে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে যুবক আহত

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামে বোমা বিস্ফোরণে সোহান নামের এক ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী রেফার্ড করেছেন।

বুধবার (৩ জানুযারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত সোহান শোলমারী গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

জানা গেছে, শোলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের কাছাকাছি একটি জমিতে পরিত্যক্ত অবস্থায় বোমাটি পড়ে ছিল। এসময় সোহান মাঠ থেকে ওই দিক দিয়ে যাওয়ার সময় বোমার উপর পা পড়ে। এসময় বোমাটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তিনি মারাত্মক আহত হন।

বোমা বিস্ফোরণের শব্দ শুনে আশেপাশের লোকজন জড়ো হয়ে তাকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহীতে রেফার্ড করা হয়।

মেহেরপুর সদর থানার ওসি তদন্ত মোঃ মিজানুর রহমান জানান,বোমা বিস্ফোরণ রায়হান নামের এক ব্যক্তি আহত হয়েছেন।

কিভাবে বোমাটি বিস্ফোরণ ঘটলো তা তদন্ত শেষে জানা যাবে। কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা জানান শোলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ের কাছাকাছি একটি বোমা পড়েছিল। এ সময় বোমাটি বিস্ফোরণ ঘটলে সোহান আহত হন।

সর্বশেষ পাওয়া সংবাদ