বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে ১২ লাখ ৩০ হাজার নকল সিগারেটসহ আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ১২ লাখ ৩০ হাজার শলাকা নকল ডার্বি ও স্টার ব্রান্ডের সিগারেটসহ রুহুল আমিন ইসলাম শুভ (৩০) নামের একজনকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা।

সোমবার (১ জানুয়ারি) ভোররাতে জেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের উল্লাপাড়ার সলঙ্গা থানার রামারচর এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে। এসময় ১টি কাডার্ভ ভ্যান জব্দ করা হয়েছে। আটক রুহুল আমিন ইসলাম শুভ রাজশাহী জেলার বালিয়পুকুর গ্রামের ইউনুস আলীর ছেলে।

সোমবার বেলা ১২টার দিকে র‌্যাব-১২এর কোম্পানী কমান্ডার (স্কোয়াড্রন লীডার’) মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে মোহাম্মদ ইলিয়াস খান জানান, সোমবার ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লাপাড়ার সলঙ্গা থানার রামারচর এলাকায় অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে নাটোরগামী ঢাকা মেট্টো-ড-১২-৪৪২৭ একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। এসময় আটক ব্যক্তির তথ্যে কাভার্ড ভ্যানের পেছনে ৬২টি কাগজের কার্টুনে ১২ লক্ষ ৩০ হাজার শলাকা নকল ডার্বি ও স্টার ব্রান্ডের সিগারেট ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। এসময় প্রতারকের কাছ থেকে ১টি মোবাইল, ২টি সিম কার্ড ও নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামত তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।’

সর্বশেষ পাওয়া সংবাদ