বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
advertisement
সারাদেশ

চকরিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া পুকুরের পানিতে ডুবে ইশমা (২) বছর বয়সি এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (৩১ ডিসেম্বর) বিকালের দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়া শিশু ইশমা ওই এলাকার জামাল উদ্দিনের কন্যা।

কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইলিয়াস সাঈদী পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, রবিবার দুপুরের দিকে শিশু ইশমা খাবার খেয়ে বাড়ির পাশে পুকুরের পাড়ে খেলা করেছিল। পরিবারের অগোচরে হঠাৎ অসাবধানবশত শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়। শিশুর মা রান্না ঘর থেকে চিৎকার শোনে দ্রুত পুকুর থেকে মেয়ে ইশমাকে তুলে নিয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ