বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
advertisement
সারাদেশ

হরিণাকুন্ডুতে বীর মুক্তিযোদ্ধাকে মারপিট থানা নিল জিডি

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: হরিণাকুন্ডুতে তাহাজ উদ্দীন মুন্সি নামে এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা পিটিয়ে তার ডান হাত জখম করেছে।

শনিবার সকালে ব্যান্ডেজ করা হাত নিয়ে শহরের মুসা মিয়া আইসিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেন তিনি। আহত মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন মুন্সি হরিনাকুন্ডু উপজেলার সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন মুন্সি লিখিত অভিযোগ জানান, গত শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে হরিনাকুন্ডু উপজেলার জিন্দার মোড় বাজারে সেলুনে যাচ্ছিলেন। এ সময় নৌকা প্রতীকের সমর্থক রাশিদুল্লাহ তাকে নৌকা প্রতিকের পক্ষে ভোট করার জন্য বলেন। তিনি অস্বীকার করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এক পর্যায়ে তাকে মারপিট করেন রাশিদুল্লাহ। এ ঘটনায় তিনি হরিণাকুন্ডু থানায় মামলা করতে গেলে থানার ওসি মামলা না নিয়ে জিডি করতে বলেন।

সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা বাসুদেবপুর গ্রামের ইউসুফ আলী, রহিমপুর গ্রামের জানে আলম মন্টু, দুর্লভপুর গ্রামের আব্দুল ওহাব, কন্যাদহ গ্রামের রোকন উদ্দীন ও হরিনাকুন্ডুর চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোকিমপুর গ্রামের আব্দুর রাজ্জাক লস্কর উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন মুন্সি আসামীদের গ্রেফতার ও নিজের নিরাপত্তা দাবী করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ