বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
advertisement
সারাদেশ

অফিস ভাঙচুর, আগুন দেওয়ায় নৌকার প্রার্থী মোরশেদের সংবাদ সম্মেলন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ মোরশেদ আলম বলেছেন, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিক পরিকল্পিতভাবে হামলা, মামলা, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ ও নির্বাচনী অফিস ভাঙচুর করেছেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর চৌমুহনীতে মোরশেদ আলম কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

মোরশেদ আলম বলেন, এখন পর্যন্ত সেনবাগে একটি ও সোনাইমুড়ীতে একটি নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আতাউর রহমান মানিকের সমর্থকরা। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তিকারী বিএনপি নেতা আব্দুর রহমানকে দিয়ে ৬৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে কাঁচি প্রতীকের প্রার্থী। আতাউর রহমান মানিক জামায়াত-বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করতে এবং আওয়ামী লীগকে দুর্বল করতে নানা অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে আরও বলেন, তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে মানিকের কর্মীরা। অথচ এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এসব কিছুর পেছনে তাদের উদ্দেশ্য হচ্ছে ভোটাররা যেন কেন্দ্রে না যায়। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বানচাল করতে আতাউর রহমান মানিক পরিকল্পিতভাবে নানা অপতৎপরতা চালাচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ