বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
advertisement
সারাদেশ

বাংলা চ্যানেল পাড়ি দিতে নেমেছেন দুই নারীসহ ৪৩ সাঁতারু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: এবার বাংলা চ্যানেল পাড়ি দেবেন দুই নারীসহ ৪৩ জন সাঁতারু। এর মধ্যে দুইজন নারী ও ৪১জন পুরুষ রয়েছেন। ভারতীয় এক নারী সাঁতারুর নাম রচনা শর্মা ও বাংলাদেশি নারী সাঁতারুর নাম এম এসটি শোহাগী আক্তার।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্র সৈকত থেকে এই সাঁতার শুরু করেন।

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে এ স্রোত ধারাটির নাম “বাংলা চ্যানেল”। সাঁতার প্রতিযোগিতার উদ্ধোধন করেন টেকনাফ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্টেট্র মোঃ এরফানুল হক চৌধুরী।

১৬ দশমিক ১ কিলোমিটার দূরত্বের বাংলা চ্যানেল পাড়ি দিয়ে সাঁতার শেষ হবে সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকতে গিয়ে। এবারও সাঁতারের আয়োজন করেছে ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সট্রিম বাংলা’।

১৮ তম বাংলা চ্যানেল সাঁতার ২০২৩ অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে গত সোমবার, মঙ্গলবার ও বুধবার বিকেলে শাহপরীর দ্বীপ সমুদ্র সৈকতে সাঁতারুরা দল বেঁধে অনুশীলন করেছেন। এবারের আয়োজনে সহযোগিতা করছেন ভিসাথিং, ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড, বাংলাদেশ পর্যটন বোর্ড, সরকার এগ্রো ও ঢাকা বিশ্ববিদ্যালয়।

এবারের বাংলা চ্যানেল সাঁতারের প্রধান সমন্বয়ক ও ষড়জ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী কর্মকর্তা লিপটন সরকার। এখন পর্যন্ত ১৯ বার বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন তিনি। এর আগে এই চ্যানেল পাড়ি দেওয়ার মতো দুঃসাহসিক অভিযান তাও এক-দুবার নয় গুণে গুণে ১৭ বার (২০১২ সালে ২বার পাড়ি দেন, সেই হিসেবে ১৭ বার পাড়ি দিয়েছেন তিনি। এইবার সফল হলে টানা ২০ বার বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার একক রেকর্ড গড়বেন তিনি।

এবারের সাঁতারুরা হলেন- ফজলুল কবির সিনা, লিপটন সরকার ১৯বার, মো মনিরুজ্জামান ১২বার, আয়রনম্যান খ্যাত মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত ৯বার, শেখ মাহবুব উর রহমান, আল্লামা দিদার, সালাহ উদ্দিন, মো কামাল হোসেন, এমডি জিহাদ হুসেন, আবাদুল ইসলাম, এমডি ইলিয়াস হোসেন, মাহাদী হাসান সায়েম, আব্দুল্লাহ আল সাবিত, এস এম শারিয়ার মাহমুদ, হুমায়েদ ইছাহাক মুন, রচনা শর্মা (ভারতীয়), আতিকুল ইসলাম, এমডি ফজলে রাব্বি চৌধুরী, এমডি আব্দুল মতিন, জয়তু দাস, এমডি মইজ উদ্দিন মেরাজ, ফরিদ আহমেদ খান, আব্দুল ইলা, মোহাম্মদ তামিম পারভেজ, মুরাদ হোসেন, এমডি গোলাম হাফিজ, সবুজ কুমার বর্মন, এমডি নাদিম মাহমুদ, এমডি মাহমুদুল হাসান, হাসান ইমাম, এমডি জামিল হোসেন, জাফর সাদাক,শরভ শমাদ্দার, এমডি মুশা আহমেদ,এমডি নাসির উদ্দিন, মাহমুদুর রহমান বনি, সাইফুল ইসলাম রাসেল,এমডি আবুল্লাহ আল রোমান, সুমন বালা, এমডি ফারুক হোসেন, এমএসটি শোহাগী আক্তার, মো নাজমুজ সাকিব শিমুম ও উজ্জাল চৌধুরী।

সর্বশেষ পাওয়া সংবাদ