বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
advertisement
সারাদেশ

কুলাউড়ায় ত্রিমুখী সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ও ৩জন আহত হয়েছেন।

বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৭ টার দিকে কুলাউড়া-রবিরবাজার সড়কের আমতলা বাজারের নর্তন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

আহতদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থা হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনায় নিহত উপজেলার কর্মধা ইউনিয়নের বুধপাশা গ্রামের হারিছ মিয়ার ছেলে।

নিহত ছাত্র লংলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রেদোয়ানুল ইসলাম রাফি।

আহতরা হলেন সিএনজিচালিত অটোরিক্সার চালক রাজনগর গ্রামের কয়নাল মিয়া (৪০), অটোরিক্সা যাত্রী পৃথিমপাশা ইউনিয়নের হোসেন আলীর ছেলে ব্যাংকার সালাউদ্দীন (৩০), টিলাগাঁও ইউনিয়নের সালন গ্রামের ভুপিকা দে’ র ছেলে ননি দে (৫০)।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: ময়নুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই রাফির মৃত্যু হয় এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করি।

কুলাউড়া থানার ওসি মো. আলী মাহমুদ জানান, সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যুর খবর পেয়েছি। দূর্ঘটনার পর ঘাতক চালক পলাতক রয়েছে। চাকলকে আটকের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সর্বশেষ পাওয়া সংবাদ