বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
advertisement
সারাদেশ

চকরিয়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া থেকে ৩১ কেজি গাঁজা ও ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। আটককৃতদের মধ্যে একজন রোহিঙ্গা বলে জানা গেছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা উলুবনিয়া রাস্তার মাথায় অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের দেহ ও সাথে থাকা একটি বস্তায় তল্লাশী চালিয়ে ৯৮ বোতল ফেনসিডিল ও ৩১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন-কক্সবাজার পৌরসভার টেকপাড়ার মৃত রহমত আলীর পুত্র আকাশ আলম এবং উখিয়ার ৪ নং রোহিঙ্গা ক্যাম্পের ১১ নং ব্লকের মোস্তাক আহমদের পুত্র আবদুল মোনাফ।

সর্বশেষ পাওয়া সংবাদ