বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
advertisement
সারাদেশ

ময়মনসিংহে বালুবোঝাই ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রেনের সঙ্গে একটি বালুবোঝাই ট্রাকের ধাক্কা লেগে ৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শম্ভুগঞ্জের চর রঘুরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, শম্ভুগঞ্জের চর রঘুরামপুর এলাকায় বালুবোঝাই একটি ট্রাকে বলাকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। দুপুর দেড়টার দিকে চর রঘুরামপুরে শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পেছনের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্গাপুরের জারিয়া থেকে আসা বলাকা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের শম্ভুগঞ্জের চর রঘুরামপুর ক্রসিং পার হচ্ছিল। তবে সেখানে ব্যারিয়ার না থাকায় বালুবোঝাই একটি ট্রাক রাস্তা থেকে ট্রেন লাইনে উঠে পড়ে। এসময় ট্রেনের ধাক্কায় লাইনের পাশে ছিটকে পড়ে ট্রাকটি। আর ট্রেনটি প্রায় এক কিলোমিটার সামনে এগিয়ে থেমে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। নিহত চারজনই ট্রেনের যাত্রী বলে ধারণা করা হচ্ছে। তাদের একজনের মরদেহ ট্রাকের পাশে পড়ে আছে এবং অন্যজন ট্রেনের সামনের অংশে ঝুলে থাকতে দেখা গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

দুর্ঘটনার পর থেকে ময়মনসিংহ-জারিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই রুটে ট্রেন চলাচল কখন স্বাভাবিক হবে তা বলতে পারছেন না কেউ।

সর্বশেষ পাওয়া সংবাদ