বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
advertisement
সারাদেশ

আবদুল্লাহপুরে মালবাহী ট্রেনের ৫ বগি লাইনচ্যুত

গাজীপুর প্রতিনিধি : ঢাকা-জয়দেবপুর রেল সড়কের উত্তরার আব্দুল্লাহপুরে মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চলসহ ওই অংশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ টায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী ট্রেন টঙ্গী ব্রিজে উঠার আগে উত্তরার ৬নং সেক্টরে আব্দুল্লাপুর এলাকায় লাইনচ্যুত হয়েছে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ছোটন শর্মা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা মালবাহী ট্রেন টঙ্গী-আব্দুল্লাহ্পুর এলাকায় ব্রিজে উঠার আগ মুহুর্তে পেছন থেকে পাঁচ বগি লাইনচ্যুত হয়ে পড়ে। বগি গুলো লাইনের বাইরে চলে যায়। এতে ঢাকার সাথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রাথমিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

এটা কোন নশকতা কিনা?- এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, ওই অংশের লাইনগুলো বেশ পুরনো, পুরনো লাইনের কারণেই হয়তো ট্রেন লাইনচ্যুত হতে পারে। এখনোও নাশকতার কোন আলামত না পেলেও বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ