বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
advertisement
সারাদেশ

নকল ব্যাটারি উৎপাদন ও বিক্রির দায়ে ফেনীর আল মদিনা ট্রেডার্সকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ফেনীর লেমুয়া বাজারে কনফিডেন্স ব্যাটারিজ লিমিটেড এর অবিকল নকল কার্টুন, স্টিকার এবং নিম্নমানের নকল ব্যাটারি উৎপাদন ও বিক্রির অপরাধে মেসার্স আল মদিনা ট্রেডার্সকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।

শনিবার (২৩ ডিসেম্বর) ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট মোঃ কাওসার আলম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে স্বনামধন্য কনফিডেন্স ব্যাটারিজ লিমিটেড এর প্রখ্যাত গ্যাস্টন ব্রান্ডের অবিকল নকল কার্টুন, স্টিকার এবং নিম্নমানের নকল ব্যাটারি জব্দ করা হয়।

অভিযোগ আছে, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে নকল ব্যাটারী উৎপাদন এবং বাজারজাত করনের মাধ্যমে সাধারণ ব্যবহারকারীদের প্রতারিত করে আসছিল।

এমন খবরে ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট মোঃ কাওসার আলম এর নেতৃত্বে শনিবার ফেনী জেলা সদরের আরকে এন্টারপ্রাইজ এবং লেমুয়া বাজারের আল-মদিনা অটোর মালিক রফিকুল ইসলাম মুন্নার গ্যাস্টন ব্রান্ডের নকল ব্যাটারি উৎপাদন কারখানায় অভিযান চালানো হয়। এসময় কারখানা থেকে বিপুল পরিমান গ্যাস্টন ব্রান্ডের নকল ব্যাটারি, কার্টু্ন স্টিকার ইত্যাদি জব্দ করা হয়।

পরে নকলকারী রফিকুল ইসলাম মুন্নাকে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে কখনো কোন নকল পণ্য বিক্রয় করবে না মর্মে মুচলেকা আদায় করা হয়।

এসময় কনফিডেন্স ব্যাটারিজ লিঃ এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ