বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
advertisement
সারাদেশ

ব্যাডমিন্টন খেলতে গিয়ে বৈদ্যুতিক তারে জরিয়ে তরুণের মৃত্যু

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের জুড়ীতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বৈদ্যুতিক তারের সংযোগে সংস্পর্শ হয়ে লাশ হয়ে ফিরল এক তরুন। এ মৃত্যুতে সহপাঠী ও পরিবারে চলছে শোকের মাতম।

জানা যায়, উপজেলার ফুলতলা ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রিফাত আহমদ (১৫) প্রতিদিনের ন্যায় শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে সাড়ে ৯ টার দিকে বাড়ির পাশে দক্ষিণ সাগরনাল মাঠে ব্যাডমিন্টন খেলতে যায়। এ সময় পল্লী বিদ্যুতের মূল খুঁটি থেকে বিদ্যুতের তারের সংযোগ দিতে গেলে হাতে বিদ্যুৎ স্পর্শে সে আঘাত প্রাপ্ত হয়।

এরপর সহপাঠীরা তাকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের বরাত দিয়ে তার চাচা ফুলতলা বাজারের ব্যবসায়ী ইউসুফ উদ্দিন জানান,সে লেখাপড়া বাদ দেওয়ার পর বৈদ্যুতিক সংযোগের মিস্ত্রি হিসেবে কাজ করে। সন্ধ্যার পর তার সহপাঠীদের নিয়ে খেলা করে। এ সময় খুঁটিতে তারের সংযোগ দিতে গিয়ে মারা যায়।

জুড়ী থানার ওসি এস এম মাইন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ