বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
advertisement
সারাদেশ

জীবননগরে শিশুকে ধর্ষণ শেষে গলাকেটে হত্যা

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে এক শিশুকে ধর্ষণ শেষে গলাকেটে হত্যা করেছে এক দুর্বৃত্ত।

গত বৃহস্পতিবার বিকেলে জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মাঠে ওই ঘটনা ঘটে। নিহত আট বছর বয়সী ওই শিশুর বাড়ি একই উপজেলার গোয়ালপাড়া গ্রামে। সে স্থানীয় এক মাদ্রার তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে চার বান্ধবীর সাথে ছাগলের জন্য ঘাষ কাটতে যায় বাড়ির পার্শ্ববর্তী হাড়িভাঙ্গা মাঠে যায় ওই শিশু। এসময় ঘাষ কেটে দেওয়ার লোভ দেখিয়ে মাঠের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে অজ্ঞাত এক যুবক। পরে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা নিশ্চিত করে। ঘটনার সময় ভয়ে পালিয়ে এসে লোকজনকে খবর দেয় তার বান্ধবীরা। ঘটনাস্থলে গিয়ে ওই শিশুর বিবস্ত্র গলাকাটা মরদেহ দেখতে পায় এলাকাবাসী।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধর্ষককে চিনে ফেলায় ওই শিশুকে গলাকেটে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত শিশুর মরদেহ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ