বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার পানির নিচে রেললাইন - চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
advertisement
সারাদেশ

এক জালে ধরা পড়ল ১৫৯টি কালো পোয়া

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের মোজাম্মেল বহদ্দারের জালে ধরা পড়েছে ১৫৯ টি কালো পোয়া। মাছগুলোর দাম হাঁকানো হয়েছে ২ কোটি টাকা।

শুক্রবার (২২ ডিসেম্বর) মাছগুলো ধরা পড়ে অত্যন্ত গরীব জেলে মোজাম্মেল বহদ্দারের জালে।

বিষয়টি নিশ্চিত করেছেন ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু।

বাচ্চু চেয়ারম্যান বলেন, মোজাম্মেলের জালে ১৫৯ টি কালো পোয়া ধরা পড়েছে। খুবই গরীব জেলে মোজাম্মেল। তার পরিবারের দিকে আল্লাহ চোখ তুলে তাকিয়েছে। এটা আল্লাহর নিয়ামত।

তিনি বলেন, শুনেছি মাছগুলোর দাম হাঁকানো হয়েছে ২ কোটি টাকা। কালো পোয়া যেহেতু খুবই দামি মাছ হয়তো দেড় কোটি টাকা হলে মাছগুলো বিক্রি করবেন মোজাম্মেল।

মহেশখালী উপজেলার মেরিন ফিশারিজ অফিসার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, কালো পোয়া আকারভেদে দাম বেশি হতে পারে। এক কেজি সাইজের মাছের দাম হতে পারে ১ হাজার টাকা। তবে সাইজে ১০ কেজি বা এর বেশি দামটা অনেক বেশি হবে। তবে মাছগুলো আমিও দেখেছি ২ কোটি দাম হাঁকানোর মতো না। ১৫৯ টি কালো পোয়া মাছ ধরা পড়ার খবরে পুরো ধলঘাট ইউনিয়নে হৈচৈ লেগে গেছে। সবখানে আলোচনার কেন্দ্রবিন্দু এখন মোজাম্মেল এবং কালো পোয়া। এলাকার বেশিরভাগ মানুষ মাছগুলো দেখতে গেছে।

এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম সানিক বলেন, আমরা খুবই খুশি মোজাম্মেল বহদ্দারের জালে মাছগুলো ধরা পড়েছে। আমরা একনজর দেখর জন্য গিয়েছিলাম। সবখানে এটা নিয়েই আলোচনা হচ্ছে এখন।

সর্বশেষ পাওয়া সংবাদ