বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার পানির নিচে রেললাইন - চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
advertisement
সারাদেশ

কক্সবাজারে পুকুরে ডুবে প্রাণ হারালো ভাইবোনসহ ৩ শিশু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের সদর উপজেলার পিএমখালীতে পুকুরে ডুবে প্রাণ হারালো ৩ শিশু। তাদের মধ্যে দুইজন চাচাতো ভাই-বোন।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

স্বজনেরা জানান, পিএমখালীর ছনখোলা এলাকায় বাড়ির সবাই যখন কাজে ব্যস্ত ছিল, তখন সবার অজান্তে পুকুরে নামে মিমতাহা মণি (০৩) ও মোহাম্মদ (২.৫)। একপর্যায়ে তারা পুকুরে ডুবে জানায়। এদিকে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে সবখানে খোঁজাখুঁজি করে। পরে পুকুর পাড়ে গিয়ে দেখা যায় উপুড় হয়ে ওই দুই শিশু ভাসছে। পরে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অপরদিকে চট্টগ্রাম থেকে পিএমখালীর কাঠালিয়া মোড়ায় সন্তান নিয়ে বেড়াতে এসেছিলেন সাইদুল ইসলাম লাভলু ও আসমাউল হুসনা দম্পতি। কিন্তু সেই সন্তানের মরদেহ নিয়ে তাদের চট্টগ্রামে ফিরতে হরো। বাবা—মায়ের অজান্তে একপর্যায়ে শিশু আসাদুল আবরার (২.৬) পুকুরে পড়ে যায়। তাকেও সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আশিকুর রহমান। তিনি বলেন, অভিভাকদের অসচেতনতার কারণে ওই দুই শিশুর মৃত্যু হয়।’

ওই তিন শিশুর ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ