বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার পানির নিচে রেললাইন - চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
advertisement
সারাদেশ

প্রাইভেটকারের সাথে মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখায় প্রাইভেট কারের সাথে মোটরসাইলের সংঘর্ষে নিজবাহাদুরপুর ইউনিয়ন তালামিযের সভাপতি হাফিজ কামরুল ইসলাম (২২) নিহত হয়েছেন। এতে অপর মোটরসাইকেল আরোহী মাহফুজ আহমদ (২২) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের দাসেরবাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত হাফেজ কামরুল ইসলাম উপজেলার পূর্ব- মাইজগ্রামের মনজ্জির আলীর ছেলে। আহত মাহফুজ আহমদ ডিমাই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, তালামিয নেতা হাফেজ কামরুল ইসলাম ও মাহফুজ আহমদ বড়লেখা থেকে মোটরসাইকেলে দাসেরবাজার যাচ্ছিলেন। দাসেরবাজার এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে।

এতে মোটরসাইকেল আরোহী কামরুল ও মাহফুজ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই কামরুলের মুত্যু ঘটে।

বড়লেখা থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ