বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার পানির নিচে রেললাইন - চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
advertisement
সারাদেশ

চা বাগানে বেড়াতে গিয়ে ট্রাক চাপায় শিশু নিহত

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের মাধবপুরে মায়ের সাথে চা বাগানে বেড়াতে গিয়ে ট্রাক চাপায় তাশফিয়া হক তানিশা (৫) নামে এক শিশু নিহত হয়েছে।

নিহত শিশু পৌরসভার ৯নং ওয়ার্ড আলাকপুর গ্রামের সৌদিআরব প্রবাসী উজ্জ্বল মিয়ার কন্যা।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগানের কিবরিয়াবাদ ও সাতছড়ী’র মধ্যবর্তী স্থানে চুনারুঘাট থেকে দ্রুত গতিতে আসা একটি বালু বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো-ট- ২০-০৭৬৯) পরিবারের সাথে চা বাগানে ঘুরতে আসা তাশফিয়া হক (তানিশা)’কে চাপা দিয়ে চালক পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অনিক দেব এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘাতক ট্রাকটিকে ধাওয়া করলে চালক ট্রাক ফেলে পালিয়ে যায়।

থানার ওসি মো: রকিবুল ইসলাম খাঁন এর সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে যায়।

সর্বশেষ পাওয়া সংবাদ