বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
পানির নিচে রেললাইন - চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ, ৬০ হাজার টাকা জরিমানা সৌদি প্রবাসীর ৭০ হাজার রিয়াল আত্মসাতের অভিযোগ, দেশে ফিরে প্রবাসীকে প্রাণনাশের হুমকি ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন সাড়ে ৩ লাখ মসজিদের দেশ বাংলাদেশ, এক-পঞ্চমাংশই ঢাকায়! কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বাড়ছে সব মাদ্রাসায় দৈনিক সমাবেশ ও খেলাধুলা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি রেফারির ওপর ক্ষোভ - ফিফায় ম্যাচ ফিক্সিংয়ের আনুষ্ঠানিক অভিযোগ মিশরের কলম্বিয়াকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের লাইন-আপ চূড়ান্ত, দেখে নিন সময়সূচি
advertisement
সারাদেশ

মেঘনায় মাছ ধরার ট্রলার ডুবি, ১ জেলে নিখোঁজ, উদ্ধার ৬

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরার একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় ছয় জেলে জীবিত উদ্ধার করা হয়। তবে এখনো এক জেলে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ জেলের নাম মৃদুল (২০)। সে উপজেলার নলচিরা ইউনিয়নের ফজল মাঝি গ্রামের হরিবন্ধু দাসের ছেলে।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) অমিত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলচিরা ইউনিয়নের নলচিরা ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

অমিত কুমার বলেন, গতকাল রাত সাড়ে ১২টার দিকে নলচিরা ঘাট এলাকা থেকে একটি বলগেট চট্রগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। ওই সময় মাছ ধরার একটি ট্রলারে সাতজন জেলে নিয়ে মাছ ধরার জন্য অপেক্ষা করছিলেন। তখন নিয়ন্ত্রণ হারিয়ে বলগেটটি মাছ ধরার ট্রলারে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে পাশে থাকা মাছ ধরার অন্য একটি ট্রলারের জেলেরা ডুবে যাওয়া ট্রলারের ছয় জেলেকে জীবিত উদ্ধার করলেও মৃদুল নামে এক জেলে এখনো নিখোঁজ রয়েছে।

তিনি আরও বলেন, নিখোঁজ জেলে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে নৌ-পুলিশ।

সর্বশেষ পাওয়া সংবাদ