সোমবার, ১৩ জুলাই ২০২৬
সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম
বন্যা মোকাবিলায় ৪ কোটি ৬০ লাখ টাকা ও ৮ হাজার ৯৫০ টন চাল বরাদ্দ ইংল্যান্ডে তীব্র তাপপ্রবাহে ২,৭০০ মানুষের মৃত্যু আলমারিতে বিষাক্ত সাপ - পেঁয়াজ নিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর বডি ক্যামেরা অন রেখেই অভিযান - বাকলিয়ায় কোটি টাকার ইয়াবাসহ ধরা মাদক কারবারি এনসিসি ব্যাংক ও আকিজ রিসোর্স গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর এসআইবিএলের ঢাকা উত্তর-দক্ষিণ অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত সিটি ব্যাংক-বিকাশ ডিজিটাল ন্যানো লোন ছাড়াল ১০ হাজার কোটি টাকা আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে: প্রধানমন্ত্রী আরও পাঁচ দিন বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অধিদপ্তর ইয়ামালের সাফ কথা - ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তবে সেটা স্পেন!
advertisement
খেলাধুলা

কলম্বিয়াকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য লড়াইয়ের পর টাইব্রেকারের চরম রোমাঞ্চে কলম্বিয়াকে ৪-৩ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। এই জয়ের মাধ্যমে দীর্ঘ ৭২ বছর পর প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটের টিকিট কাটলো সুইসরা। এর আগে সর্বশেষ ১৯৫৪ সালে নিজেদের মাটিতে আয়োজিত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছিল তারা।

আগামী শনিবার কানসাস সিটিতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। অপর এক শেষ ষোলোর ম্যাচে আটলান্টায় লিওনেল মেসির আর্জেন্টিনা ৩-২ গোলে মিশরকে হারিয়ে আগেই শেষ আট নিশ্চিত করেছে।

ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল ২০২৬ বিশ্বকাপের যুক্তরাষ্ট্রের বাইরে আয়োজিত শেষ ম্যাচ। পুরো ম্যাচেই দুই দল রক্ষণভাগে ইস্পাতকঠিন দেয়াল তুলে একে অপরকে কার্যত নিষ্ক্রিয় করে রাখে। মঙ্গলবারের ম্যাচের আগে কলম্বিয়া চার ম্যাচে মাত্র ১টি গোল হজম করেছিল, অন্যদিকে সুইজারল্যান্ডও পুরো টুর্নামেন্টে দুর্দান্ত রক্ষণাত্মক ফুটবল খেলেছে।

আক্রমণ-পাল্টা আক্রমণের প্রথমার্ধ
ম্যাচের প্রথম উল্লেখযোগ্য সুযোগ আসে ২১তম মিনিটে। বক্সের বাইরে থেকে কলম্বিয়ার গুস্তাভো পুয়ের্তার দারুণ বাঁকানো শট অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল। প্রথম হাইড্রেশন বিরতির পর সুইজারল্যান্ড আক্রমণের গতি বাড়ালেও কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস প্রথমে ফাবিয়ান রিডার এবং পরে দান এনদোয়ের শট নস্যাৎ করে দেন। প্রথমার্ধ শেষ হয় ০-০ গোলে।

নিষ্ফলা দ্বিতীয়ার্ধ
দ্বিতীয়ার্ধের শুরুতে সুইজারল্যান্ড আক্রমণাত্মক হলেও কলম্বিয়াও পাল্টা সুযোগ তৈরি করে। তবে লুইস সুয়ারেজের একটি জোরালো শট লক্ষ্যভ্রষ্ট হয়। কলম্বিয়ার তারকা উইঙ্গার লুইস দিয়াজকে পুরো ম্যাচেই বোতলবন্দি করে রাখে সুইস ডিফেন্ডাররা। ম্যাচের গতি ফেরাতে দুই কোচই একাধিক পরিবর্তন আনলেও পরিষ্কার কোনো গোলের সুযোগ তৈরি হয়নি। যোগ করা সময়ে এনদোয়ের একটি বিপজ্জনক শট গোলমুখ অতিক্রম করলেও কেউ তাতে পা ছোঁয়াতে না পারায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের নাটকীয়তা
অতিরিক্ত সময়ের প্রথমার্ধেই বাড়ে ম্যাচের উত্তেজনা। নবম মিনিটে কর্নার থেকে কলম্বিয়ার জোন লুকুমির দুর্দান্ত হেড ক্রসবারে লেগে ফিরে আসে। কিছুক্ষণ পর জামিন্তন কাম্পাসের শক্তিশালী শটও ঠেকিয়ে দেন কোবেল। অন্য প্রান্তে সুইস বদলি খেলোয়াড় জেকি আমদুনির শট ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন কলম্বিয়ান কিপার ভার্গাস। ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে জয়ের সুবর্ণ সুযোগ নষ্ট করেন কাম্পাস।

টাইব্রেকার ভাগ্য
১২০ মিনিটের লড়াইয়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারে উভয় দলই একটি করে স্পট-কিক মিস করে। এরপর সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল দুর্দান্ত দক্ষতায় কুচো হার্নান্দেসের শট রুখে দিয়ে নায়ক বনে যান। শেষ পর্যন্ত রুবেন ভার্গাস নিখুঁত শটে লক্ষ্যভেদ করে সুইজারল্যান্ডকে ঐতিহাসিক জয় উপহার দেন।

সর্বশেষ পাওয়া সংবাদ