সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
নুসরাত হত্যা মামলা - ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ও ১০ জন খালাস ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি ঢাকার ট্রাফিকে প্রযুক্তির ছোঁয়া - আরও ৫০ পয়েন্টে যুক্ত হচ্ছে এআই সিগন্যাল ব্যবস্থা রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ গিনিতে গভীর রাতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০ স্ট্যান্ডার্ড ব্যাংকে চেয়ারম্যান নির্বাচিত নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা টেস্ট র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১১০ কোটি ছাড়াল পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন
advertisement
শেয়ারবাজার

ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) রাইট শেয়ার ইস্যুর চূড়ান্ত অনুমোদন পেয়েছে। ব্যাংকটির আবেদনপত্র যাচাই-বাছাই শেষে এই অনুমোদন দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অনুমোদন অনুযায়ী, ব্যাংকটি শেয়ারবাজার থেকে মোট ৭৭৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা (৭৭৫,১৮,৭৯,৪৯০ টাকা) মূলধন উত্তোলন করবে।

মঙ্গলবার (০৭ জুলাই)  অনুষ্ঠিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ১০১৯ তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসি জানায়, ইউসিবিএল ১০ টাকা অভিহিত মূল্যের ৭৭ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৯৪৯টি সাধারণ শেয়ার রাইট শেয়ার হিসেবে ইস্যু করবে। বিদ্যমান প্রতি দুইটি শেয়ারের বিপরীতে একটি (১:২ হারে) রাইট শেয়ার বরাদ্দ দেওয়া হবে। প্রতিটি রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যাংকের নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় ব্যবহার করা হবে বলে জানিয়েছে কমিশন।

এদিকে একই সভায় ‘ব্লু-ওয়েলথ ফার্স্ট স্ট্যাবল রিটার্ন ফান্ড’ নামে একটি বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস ও সারসংক্ষেপও অনুমোদন করেছে বিএসইসি।

কমিশন সূত্রে জানা গেছে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ৩০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড ৩ কোটি টাকা বিনিয়োগ করেছে। বাকি ২৭ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।

ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। এর সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবে ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড। আর ট্রাস্টি হিসেবে থাকবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (এসএলআইসি) এবং কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালন করবে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি।

রাইট শেয়ার কী?
কোনো কোম্পানি ব্যবসার সম্প্রসারণ বা মূলধন বৃদ্ধির জন্য যখন তাদের বিদ্যমান শেয়ারহোল্ডারদের কাছে নতুন করে শেয়ার বিক্রির প্রস্তাব করে, তাকে রাইট শেয়ার বা রাইট ইস্যু বলা হয়। সাধারণত এর মাধ্যমে শেয়ারহোল্ডাররা বাজারমূল্যের চেয়ে কিছুটা সুবিধাজনক দামে নতুন শেয়ার কেনার অধিকার পান।

ইউসিবি কর্তৃপক্ষের মতে, এই রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যাংকের মূলধন ভিত্তি শক্তিশালী করতে এবং ব্যাসেল-৩ (Basel III) এর শর্ত পূরণে ব্যবহার করা হবে, যা দীর্ঘমেয়াদে ব্যাংকের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করবে।

 

সর্বশেষ পাওয়া সংবাদ