বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের লাইন-আপ চূড়ান্ত, দেখে নিন সময়সূচি

ভ্যাঙ্কভারে কলম্বিয়া বনাম সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের রাউন্ড অব ১৬। নকআউট পর্বের নাটকীয় সব ম্যাচ শেষে শিরোপার স্বপ্ন নিয়ে টিকে আছে সেরা আটটি দল। এবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে বিশ্বফুটবলের পরাশক্তিরা। আগামীকাল বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে মাঠে গড়াচ্ছে কোয়ার্টার ফাইনালে খেলা।

মরক্কো, ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, আর্জেন্টিনার পর সবশেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে সুইজারল্যান্ড। আর শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে তিন আয়োজক কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, প্যারাগুয়ে, ব্রাজিল, পর্তুগাল, মিশর ও কলম্বিয়া।

প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। ম্যাচটি হবে ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে ১০ জুলাই, শুক্রবার রাত ২টায়। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে হারিয়েছিল ফ্রান্স। চার বছর পর এবার শেষ আটে আবার দেখা হচ্ছে দুই দলের।

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে খেলবে স্পেন ও বেলজিয়াম। লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ১১ জুলাই, শনিবার রাত ১টায়। শেষ ষোলোয় পর্তুগালকে হারিয়ে এসেছে স্পেন, আর যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে বেলজিয়াম।

তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নরওয়ে ও ইংল্যান্ড। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি হবে বাংলাদেশ সময় ১২ জুলাই, রোববার রাত ৩টায়। ব্রাজিলকে হারিয়ে নরওয়ের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। অন্যদিকে মেক্সিকোর বিপক্ষে কঠিন জয় তুলে শেষ আটে উঠেছে ইংল্যান্ড।

সবচেয়ে বেশি নজর থাকবে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ১২ জুলাই, রোববার সকাল ৭টায়। মিশরের বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে সুইজারল্যান্ড।

কোয়ার্টার ফাইনালে লাইন-আপ :

১ম কোয়ার্টার ফাইনাল : ৯ জুলাই, ফ্রান্স বনাম মরক্কো, বস্টন, দিবাগর রাত ২০০টা

২য় কোয়ার্টার ফাইনাল : ১০ জুলাই, স্পেন বনাম বেলজিয়াম, লস এ্যাঞ্জেলস, দিবাগত রাত ১.০০টা

৩য় কোয়ার্টার ফাইনাল : ১১ জুলাই, ইংল্যান্ড বনাম নরওয়ে, মিয়ামি, দিবাগত রাত ৩.০০টা

৪র্থ কোয়ার্টার ফাইনাল, ১২ জুলাই, আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড, কানসাস সিটি, সকাল ৭.০০টা।

সর্বশেষ পাওয়া সংবাদ