বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
পানির নিচে রেললাইন - চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ, ৬০ হাজার টাকা জরিমানা সৌদি প্রবাসীর ৭০ হাজার রিয়াল আত্মসাতের অভিযোগ, দেশে ফিরে প্রবাসীকে প্রাণনাশের হুমকি ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন সাড়ে ৩ লাখ মসজিদের দেশ বাংলাদেশ, এক-পঞ্চমাংশই ঢাকায়! কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বাড়ছে সব মাদ্রাসায় দৈনিক সমাবেশ ও খেলাধুলা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি রেফারির ওপর ক্ষোভ - ফিফায় ম্যাচ ফিক্সিংয়ের আনুষ্ঠানিক অভিযোগ মিশরের কলম্বিয়াকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের লাইন-আপ চূড়ান্ত, দেখে নিন সময়সূচি
advertisement
সারাদেশ

কর্ণফুলীতে সার বোঝাই জাহাজ ডুবি, নিখোঁজ ১

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে কর্ণফুলী নদীতে সার বহনকারী এমভি মাকসুদা-২ নামে একটি লাইটার জাহাজ ডুবির ঘটনায় একজন নিখোঁজ আছেন।

নিখোঁজ ব্যক্তির নাম আজবজুর রহমান (৩৫)। তিনি জাহাজ মালিকপক্ষের স্কট বলে জানান। বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার মধ্যঘাগড়া।

বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে আমদানি করা সার নিয়ে লাইটার জাহাজটি বন্দর চ্যানেল দিয়ে এসে কোস্টগার্ডের কার্যালয়ের কাছে নোঙরের সময় ডুবে যায়।

সোমবার সকালে চট্টগ্রাম সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব কান্তি নাথ বলেন, ‘গতকাল রাতে সদরঘাটের কর্ণফুলী ঘাটের বিপরীতে নদীর দক্ষিণ তীরে সার বহনকারী এমভি মাকসুদা-২ জাহাজটি ডুবে যায়।’

তিনি জানান, জাহাজের ১২ ক্রু সাঁতরে নৌকা ও তীরের কাছাকাছি পৌঁছতে পারলেও জাহাজে থাকা আমদানি পণ্যের এক ব্যক্তিগত প্রহরীকে খুঁজে পাওয়া যায়নি।

সর্বশেষ পাওয়া সংবাদ