বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
পানির নিচে রেললাইন - চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ, ৬০ হাজার টাকা জরিমানা সৌদি প্রবাসীর ৭০ হাজার রিয়াল আত্মসাতের অভিযোগ, দেশে ফিরে প্রবাসীকে প্রাণনাশের হুমকি ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন সাড়ে ৩ লাখ মসজিদের দেশ বাংলাদেশ, এক-পঞ্চমাংশই ঢাকায়! কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বাড়ছে সব মাদ্রাসায় দৈনিক সমাবেশ ও খেলাধুলা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি রেফারির ওপর ক্ষোভ - ফিফায় ম্যাচ ফিক্সিংয়ের আনুষ্ঠানিক অভিযোগ মিশরের কলম্বিয়াকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের লাইন-আপ চূড়ান্ত, দেখে নিন সময়সূচি
advertisement
সারাদেশ

ক্লিনিকের টাকা পরিশোধ করতে না পারায় সন্তান বিক্রি করলেন মা

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সাতদিন বয়সী পুত্রসন্তানকে তার মা বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। অভাবের তাড়নায় এবং স্বামীর ওপর অভিমান করে কোকিলা খাতুন নামের ওই নারী মাত্র ৫৫ হাজার টাকায় নবজাতককে বিক্রি করে দেন।

এ ঘটনায় অভিযোগ দায়েরের পর শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, গত ২৮ নভেম্বর বিকেলে কালীগঞ্জের ডক্টরস ক্লিনিকে সিজারিয়ানের মাধ্যমে পুত্র সন্তান প্রসব করেন কোকিলা। পরে সন্তানটিকে বিক্রি করে দেন। এ ঘটনায় কোকিলার স্বামী আকাশ আলী উপজেলার হেলায় গ্রামের সোহাগ হোসেনসহ অজ্ঞাত দুইজনের নামে থানায় অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশ নবজাতকটিকে উদ্ধার করেছে।

কালিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত মা কোকিলা খাতুন বলেন, অভাবের তাড়নায় ও খোঁজখবর না রাখায় স্বামীর ওপর অভিমান করে ছেলেকে বিক্রি করে দিয়েছিলাম। স্বামী আরেকটি বিয়ে করার কারণে আমার খোঁজ খবর নেয় না। ক্লিনিকের খরচ মেটাতে সন্তান বিক্রি করা ছাড়া আমার আর কিছুই করার ছিল না।

নবজাতকটি কিনেছিলেন উপজেলার হেলায় গ্রামের সোহাগ আলী। তিনি এ বিষয়ে বলেন, আমার কোনো সন্তান নেই। শিশুটিকে লালন-পালনের জন্য তার মায়ের কাছ থেকে কিনেছিলাম। শিশুর মা ও নানিসহ স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে স্ট্যাম্পের মাধ্যমে ৫৫ হাজার টাকায় কিনে নিয়েছিলাম। পরে পুলিশের নির্দেশেই শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছি।

সর্বশেষ পাওয়া সংবাদ