বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
পানির নিচে রেললাইন - চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ, ৬০ হাজার টাকা জরিমানা সৌদি প্রবাসীর ৭০ হাজার রিয়াল আত্মসাতের অভিযোগ, দেশে ফিরে প্রবাসীকে প্রাণনাশের হুমকি ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন সাড়ে ৩ লাখ মসজিদের দেশ বাংলাদেশ, এক-পঞ্চমাংশই ঢাকায়! কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বাড়ছে সব মাদ্রাসায় দৈনিক সমাবেশ ও খেলাধুলা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি রেফারির ওপর ক্ষোভ - ফিফায় ম্যাচ ফিক্সিংয়ের আনুষ্ঠানিক অভিযোগ মিশরের কলম্বিয়াকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের লাইন-আপ চূড়ান্ত, দেখে নিন সময়সূচি
advertisement
সারাদেশ

সাঁকো থেকে পড়ে তরুণের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাঁকো থেকে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত কামরুল ইসলাম ওরফে আকবর (২২) ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মফিজুল হকের ছেলে।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়ন সংলগ্ন ছোট ফেনী নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল আকবর। পরে পরিবারের সদস্যরা এলাকায় তার সন্ধ্যান চেয়ে মাইকিং করে। শনিবার সকালের দিকে ছোট ফেনী নদীর সাঁকের নিচে কোম্পানীগঞ্জের চরহাজারী অংশে তার মরদেহ পড়ে ছিল। স্থানীয় লোকজন প্রথমে তার মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে নিহতের স্বজনেরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। প্রাথমিক ভাবে ধারণা হচ্ছে, সাঁকো পারাপারের সময় পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আশরাফ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের স্বজনেরা পুলিশকে না জানিয়ে মরদেহ বাড়িতে নিয়ে যায়। নিহত তরুণ মৃগী রোগে আক্রান্ত ছিল বলে জানা যায়।

সর্বশেষ পাওয়া সংবাদ