বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বাড়ছে সব মাদ্রাসায় দৈনিক সমাবেশ ও খেলাধুলা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি রেফারির ওপর ক্ষোভ - ফিফায় ম্যাচ ফিক্সিংয়ের আনুষ্ঠানিক অভিযোগ মিশরের কলম্বিয়াকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের লাইন-আপ চূড়ান্ত, দেখে নিন সময়সূচি ২-০ থেকে ৩-২! - মিশরের বিপক্ষে আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন ১১ জুলাই ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ
advertisement
সারাদেশ

কাভার্ডভ্যানে আগুন, পুড়লো সাড়ে ৭ হাজার পিচ মুরগির বাচ্চা

সিরাজগঞ্জ প্রতিনিধি: বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর টেটিয়ারকান্দায় বুধবার (৬ ডিসেম্বর’) রাত সাড়ে ৯টায় একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আগুনে কাভার্ডভ্যানে থাকা সাড়ে ৭ হাজার পিচ ব্রয়লার মুরগির বাচ্চা পুড়ে মারা গেছে। এসময় কাভার্ডভ্যান চালক মোখলেসকে মারধর করা হয়। তিনি গাজীপুরের শ্রীপুর জয়না বাজারের রইচ উদ্দিনের ছেলে।’

কাভার্ডভ্যান চালক মোকলেস জানান, গাজীপুরের মাওয়ার শ্রীপুর থেকে সাড়ে ৭ হাজার পিচ ব্রয়লার মুরগির বাচ্চা নিয়ে পাবনার উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। এসময় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা পৌছলে প্রায় ৫০-৬০ জন ব্যক্তি অবরোধের সমর্থনে মিছিল নিয়ে এসে বোতল থেকে পেট্রোল ঢেলে (ঢাকা মেট্রো-ন ২৩-১৯০৬) কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে কাভার্ডভ্যানের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।’

পরে ঘটনাস্থলে উপস্থিত হয় শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, থানার অফিসার ইনচার্জ খায়রুল বাসার ও পরিদর্শক অপারেশন আবু সাঈদসহ থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য। এসময় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে।

সর্বশেষ পাওয়া সংবাদ