বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রেফারির ওপর ক্ষোভ - ফিফায় ম্যাচ ফিক্সিংয়ের আনুষ্ঠানিক অভিযোগ মিশরের কলম্বিয়াকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের লাইন-আপ চূড়ান্ত, দেখে নিন সময়সূচি ২-০ থেকে ৩-২! - মিশরের বিপক্ষে আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন ১১ জুলাই ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা
advertisement
সারাদেশ

চকরিয়ায় বাসচাপায় দুই শিশুর মৃত্যু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চাকরিয়ায় শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় একই পরিবারের দুই শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়ার ডুলাহাজারা উলবনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো আব্দুর রহমান (৮) ‍ও সাবা (৬)। তারা দুইজন আপন ভাই বোন। এছাড়া তারা দুই জন চকরিয়ার উপজেলার ডুলাহাজারার এলাকার সৌদি প্রবাসী নাছির উদ্দিনের সন্তান বলে জানা গেছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, শ্যামলী পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। ডুলাহাজারা এলাকায় দুই শিশু সড়ক পার হতে গিয়ে বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

তবে এলাকাবাসীর ধারণা,নিহত শিশু দুই জন ঢাকা থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী ট্রেন দেখতে যাচ্ছিল।

সর্বশেষ পাওয়া সংবাদ