মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি যুক্তরাষ্ট্রকে চূর্ণ করে শেষ আটে বেলজিয়াম, নায়ক দে কেতেলারে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা
advertisement
সারাদেশ

নোয়াখালীতে জাল টাকাসহ যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় ১৫ হাজার জাল টাকাসহ স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছে।

আটক নুর ইসলাম (৩২) উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের আলীপুর গ্রামের মালেকার বাপের বাড়ির আলী আহমদের ছেলে।

বুধবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের জনতা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল নিয়ে দুই যুবক বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার জনতা বাজারে আসে। ওই সময় তারা এক দোকান থেকে জাল টাকা দিয়ে সিগারেট কিনতে চেষ্টা করেন। কিন্ত এক হাজার টাকার ভাংতি না পেয়ে চলে যান। পরবর্তীতে এক হাজার টাকার একটি জাল নোট দিয়ে একই বাজারের বাবুলের তেল দোকান থেকে মোটরসাইকেলের জন্য ২ লিটার তেল ক্রয় করেন। একপর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় তেল দোকানদার এক হাজার টাকার নোটটি জাল বলে নিশ্চিত হলে তাৎক্ষণিক নুর ইসলাম নামে এক জাল টাকার কারবারিকে আটক করে। পরে তাকে তল্লাশি করে এক হাজার টাকার ১৫টি জাল নোট উদ্ধার করে। ওই সময় মোটরসাইকেলে থাকা একই উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রামের মো.সেলিমের ছেলে একরাম হোসেন সজিব পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জাল নোট গুলো জব্দ করে জাল টাকার কারবারিকে থানায় নিয়ে যায়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। স্থানীয় ব্যবসায়ীরা এক হাজার টাকার ১৫টি জাল নোট সহ এক জাল টাকার কারবারিকে পুলিশে সোর্পদ করে। পালিয়ে যাওয়া সজিব জাল টাকা কারবারিদের মূল হোতা। তার বিরুদ্ধে জাল টাকা কারবারের একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পালিয়ে যাওয়া যুবকসহ ২জনের বিরুদ্ধে মামলা নেওয়া হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ