শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ডোনাল্ড ট্রাম্প নরসিংদীতে তেলের ট্যাংকারে মিলল ৯২ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ সপ্তাহে ১০ মিনিট ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি দ্বিগুণ করল বিসিবি আশুলিয়ায় ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার পানিতে ডুবে মামাতো ফুফাতো ভাই-বোনের মৃত্যু জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা

জাতীয় সঞ্চয় স্কিমসমূহের বিদ্যমান মুনাফার হার আগামী জুলাই-ডিসেম্বর ২০২৬ মেয়াদেও অপরিবর্তিত রাখার বিষয়ে তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ১ জুলাই থেকে কার্যকর হবে।

সোমবার (৬ জুলাই) এ বিষয়ে এক সার্কুলার লেটার জারি করে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ গত ২ জুলাই জারি করা প্রজ্ঞাপনে জাতীয় সঞ্চয় স্কিমসমূহের জন্য জানুয়ারি-জুন ২০২৬ মেয়াদে কার্যকর মুনাফার হার আগামী জুলাই-ডিসেম্বর ২০২৬ সময়েও একই হার ও একই শর্তে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ ব্যাংক সার্কুলারে জানায়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওই প্রজ্ঞাপনের আলোকে দেশের সব তফসিলি ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়, এর আগে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সঞ্চয় স্কিমসমূহের জন্য জানুয়ারি-জুন ২০২৬ মেয়াদে যে মুনাফার হার কার্যকর ছিল, আগামী জুলাই-ডিসেম্বর ২০২৬ মেয়াদেও তা অপরিবর্তিত থাকবে এবং একই শর্তে কার্যকর থাকবে।

সর্বশেষ পাওয়া সংবাদ