মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
advertisement
সারাদেশ

দেড়শ বছরের পুরাতন রাস্তা কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন

পটুয়াখালী  প্রতিনিধি: পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের পাড় কার্তিকপাশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন খান এর বাড়ি সহ আরো কয়েকটি বাড়ির চলাচলের দেড়শ বছরের পুরাতন মাটির রাস্তা একই এলাকার ছাত্তার তালুকদার সহ এলাকার কিছু দুষ্কৃতিকারি মিলে ষড়যন্ত্র করে কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

৭ সেপ্টেম্বর শনিবার সকাল  ১০ টায় কাটা রাস্তা সংলগ্ন পাকা সড়কের উপরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামাল উদ্দিন খান, জহির উদ্দীন মোহাম্মদ জসিম, মোঃ দেলোয়ার হোসেন সহ অন্যান্যরা। এসময় অর্ধশতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

pic0207.10

বক্তারা মানববন্ধনের মাধ্যমে প্রধানমন্ত্রী ও প্রশাসনের কাছে রাস্তাটি নষ্টকারীদের সুষ্ঠু বিচার সহ পুন:নির্মাণের দাবী জানান।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ