মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
advertisement
সারাদেশ

গাজীপুরে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে অর্ধ কোটি টাকার মূল্যের ৫০০ গ্রাম হেরোইন সহ দুই কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১।

রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জিএমপি সদর থানাধীন লক্ষীপুরা এলাকায় থেকে ৫০০ গ্রাম হেরোইন সহ গাজীপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন ওরফে ল্যাংড়া ফারুক ও মোঃ গোলাম আরিফকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ ফারুক হোসেন ওরফে ল্যাংড়া ফারুক জিএমপি সদর থানাধীন লক্ষীপুরা এলাকার মৃত আজগর আলী ছেলে এবং মোঃ গোলাম আরিফ চাপাইনবয়াবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মৃত আব্দুস সাত্তার মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর পোড়াবাড়ি র‍্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন।

সর্বশেষ পাওয়া সংবাদ