সোমবার, ০৬ জুলাই ২০২৬
সোমবার, ০৬ জুলাই ২০২৬
শিরোনাম
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর সমন্বিত কাজের নির্দেশ সূচকের উত্থানে লেনদেন শেষ এনআইডি সংশোধনে ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ইসিতে, ৬ ক্যাটাগরির আবেদন স্থগিত ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে আলিম পরীক্ষার্থীর মৃত্যু জুন মাসে ‘ভুতুড়ে বিলের’ পেছনে করণিক ভুল ও বাড়তি ব্যবহার: বিদ্যুৎ সচিব বাংলাদেশের উন্নয়নযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি জাইকা প্রেসিডেন্টের জাতীয় বাজেট ২৬-২৭ - ব্যবসা ও বিনিয়োগের ওপর প্রভাব শীর্ষক বিজিসিসিআই-এর সেমিনার অনুষ্ঠিত আইপিডিসি ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন নড়াইলে ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার
advertisement
সারাদেশ

তাড়া‌শে ভাঙ্গা ও নষ্ট ডিম বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জ‌রিমানা

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে মিশামো হ্যাচারী থে‌কে ভাঙ্গা, নষ্ট, ও বাতিল ডিম অসাধু কিছু ব্যাবসায়ীদের নিকট প্রতি পিস ৩-৪ টাকা মূল্যে বিক্রি করে। আর এই ডিম সাধারণ জনগণ বিভিন্ন হোটেলে ২০-২৫ টাকায় কিনে খাচ্ছে’।

এমন অ‌ভিযো‌গে ওই প্র‌তিষ্ঠা‌নে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খালিদ হাসান।

বৃহস্পতিবার সকালে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের টাগড়া-কাটাগাড়ী মোড়ে অবস্থিত মিশামো হ্যাচারীতে ৫০ হাজার টাকা জরিমানা ও ভবিষ্যতে এ ধরনের কাজে জড়িত না হওয়ার বিষয়ে সাবধান করা হয়েছে।

এ প্রস‌ঙ্গে তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি’) মোঃ খালিদ হাসান জানান, সাধারণ জনগন স্বাস্থ্য ঝুকির পাশাপাশি অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় মিশামো হ্যাচারীকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ