সোমবার, ০৬ জুলাই ২০২৬
সোমবার, ০৬ জুলাই ২০২৬
শিরোনাম
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর সমন্বিত কাজের নির্দেশ সূচকের উত্থানে লেনদেন শেষ এনআইডি সংশোধনে ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ইসিতে, ৬ ক্যাটাগরির আবেদন স্থগিত ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে আলিম পরীক্ষার্থীর মৃত্যু জুন মাসে ‘ভুতুড়ে বিলের’ পেছনে করণিক ভুল ও বাড়তি ব্যবহার: বিদ্যুৎ সচিব বাংলাদেশের উন্নয়নযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি জাইকা প্রেসিডেন্টের জাতীয় বাজেট ২৬-২৭ - ব্যবসা ও বিনিয়োগের ওপর প্রভাব শীর্ষক বিজিসিসিআই-এর সেমিনার অনুষ্ঠিত আইপিডিসি ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন নড়াইলে ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার
advertisement
সারাদেশ

চকরিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় বদ্ধ খাল মাছ ধরা নিয়ে কথা কাটাকাটির জের ধরে কুপিয়ে মো. হোসেন রাহাত (২৩) নামে এক যুবকের হত্যা করেছে তালত ভাই।

বুধবার সকাল ৭টার দিকে কোনখালী ইউনিয়নের শুয়োর মরা খালের কচুরিপানার ভিতর থেকে রাহাতের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রাহাত অভিযুক্ত বোরহানের তালতা ভাই। মো: হোসেন রাহাত কোনাখালী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড আবদুল হাকিম পাড়ার আলী হোসেনের ছেলে।

স্থানীয় লোকজন জানায়, রাতে স্থানীয় শুয়োরমরা খালে মাছ ধরা নিয়ে একই এলাকার ছৈয়দ হোসেনের ছেলে বোরহান উদ্দিনের সাথে বাকবিতন্ডা হয় রাহাতের। এর জের ধরে রাহাতকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে বদ্ধ খালের কচুরিপানার ভিতরে লুকিয়ে রাখে।

নিহত রাহাতের বাবা আলী হোসেন বলেন, সন্ধ্যার দিকে রাহাত মাছ ধরতে গিয়ে ঘরে না ফেরায় রাতে খোঁজ নিতে গিয়ে স্টেশন এলাকায় গেলে বোরহান উদ্দিন জানায়, মাছ ধরা নিয়ে রাহাতের সাথে বাকবিতন্ডা হয়েছে। আমি তাকে থাপ্পড় মেরেছি। পরে অনেক খোঁজাখুঁজি করে খালের কচুরিপানার ভিতরে রাহাতের লাশ লুকানো অবস্থায় পাওয়া যায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, শুয়োর মরা খালে মাছ ধরা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে বোরহান উদ্দিন দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলে পানিতে ডুবে মারা যায় রাহাত।

তিনি আরো জানান, রাহাতের খুনি বোরহানকে আটক করতে পুলিশের অভিযান চলছে। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। মাথার উপরিভাগে একটি দায়ের কোপ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ