সোমবার, ০৬ জুলাই ২০২৬
সোমবার, ০৬ জুলাই ২০২৬
শিরোনাম
সূচকের উত্থানে লেনদেন শেষ এনআইডি সংশোধনে ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ইসিতে, ৬ ক্যাটাগরির আবেদন স্থগিত এনআইডি সংশোধনে ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ইসিতে, ৬ ক্যাটাগরির আবেদন স্থগিত ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে আলিম পরীক্ষার্থীর মৃত্যু জুন মাসে ‘ভুতুড়ে বিলের’ পেছনে করণিক ভুল ও বাড়তি ব্যবহার: বিদ্যুৎ সচিব বাংলাদেশের উন্নয়নযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি জাইকা প্রেসিডেন্টের জাতীয় বাজেট ২৬-২৭ - ব্যবসা ও বিনিয়োগের ওপর প্রভাব শীর্ষক বিজিসিসিআই-এর সেমিনার অনুষ্ঠিত আইপিডিসি ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন নড়াইলে ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার
advertisement
সারাদেশ

বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল কিশোরের, আহত আরেক বন্ধু

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে মিনি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহফুজুর রহমান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে তার বন্ধু।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। এরআগে সকালে জীবননগর উপজেলার উথলী গ্রামের মোল্লাবাড়ি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত মাহফুজুর রহমান দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের হাসিবুল ইসলামের ছেলে। আহত মাহমুদুল হাসান নয়ন (১৭) একই গ্রামের জিনারুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, সকাল ১০ টার দিকে ঘুরতে বের হয়ে জীবননগর উপজেলার সন্তোষপুর এলাকা থেকে মোটরসাইকেলযোগে দর্শনার দিকে ফিরছিল মাহফুজুর রহমান ও তার বন্ধু মাহমুদুল হাসান নয়ন। এসময় উথলী গ্রামের মোল্লাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় তারা। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের চিকিৎসক মাহফুজকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেয়ার পথে মারা যায় সে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া মা-আরিজ জানান, আহত মাহমুদুল হাসানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান জানান, দুর্ঘটনার পর পালিয়ে গেছে মিনি ট্রাকের চালক ও সহকারি। জব্দ করা হয়েছে ট্রাকটি। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ