সোমবার, ০৬ জুলাই ২০২৬
সোমবার, ০৬ জুলাই ২০২৬
শিরোনাম
সূচকের উত্থানে লেনদেন শেষ এনআইডি সংশোধনে ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ইসিতে, ৬ ক্যাটাগরির আবেদন স্থগিত এনআইডি সংশোধনে ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ইসিতে, ৬ ক্যাটাগরির আবেদন স্থগিত ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে আলিম পরীক্ষার্থীর মৃত্যু জুন মাসে ‘ভুতুড়ে বিলের’ পেছনে করণিক ভুল ও বাড়তি ব্যবহার: বিদ্যুৎ সচিব বাংলাদেশের উন্নয়নযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি জাইকা প্রেসিডেন্টের জাতীয় বাজেট ২৬-২৭ - ব্যবসা ও বিনিয়োগের ওপর প্রভাব শীর্ষক বিজিসিসিআই-এর সেমিনার অনুষ্ঠিত আইপিডিসি ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন নড়াইলে ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা : সাতক্ষীরায় জলবায়ু প‌রিবর্তনের ঝুঁ‌কি হ্রাস ও প‌রি‌বেশ সংরক্ষ‌ণে উদ্বুদ্ধকরণের জন্য শিক্ষার্থীদের মাঝে গা‌ছের চারা বিতরণ করা হয়েছে। 

সোমবার (২৫ সে‌প্টেম্বর) সকা‌লে বৈশ্বিক জলবায়ু কর্ম সপ্তাহ ২০২৩ উপলক্ষে বেসরকা‌রি সংস্থা বার‌সিক এবং শিক্ষা, সংস্কৃ‌তি ও বৈ‌চিত্র্য রক্ষা টি‌মের আ‌য়োজ‌নে সাতক্ষীরা শহ‌রের পিএন বিয়াম ল‌্যাব‌রেট‌রি স্কু‌লের শিক্ষার্থীদের মা‌ঝে এসব গা‌ছের চারা বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে আম ও পেয়ারা গাছের চারা বিতরণ এবং স্কুল ক্যাম্পাসে গাছের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করেন সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ফা‌তেমা-তুজ-‌জোহরা। 

তিনি শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হলে গাছ লাগানোর বিকল্প নেই। এজন্য আমাদের প্রত্যেককেই বেশি করে গাছ লাগাতে হবে এবং তার পরিচর্চা করতে হবে। 

এ সময় বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন এসিল্যান্ড সুমনা আইরিন, পিএন বিয়াম স্কু‌লের ভাইস প্রিন্সিপাল মোঃ মামুন বিল্লাহ ও বিশিষ্ট কণ্ঠ শিল্পী মনজুরুল হক। 

আরও উপস্থিত ছিলেন বার‌সিক কর্মকর্তা গাজী মা‌হিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা, সংস্কৃতি ও বৈ‌চিত্র্য রক্ষা টি‌মের সদস‌্য মনি, তা‌মিম হো‌সেন, সা‌হেদ, শাহিনুর প্রমুখ।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ