রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে - বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ প্রতি ১০ বেডে ১ জন চিকিৎসক বাধ্যতামূলক - বেসরকারি হাসপাতালে কঠোর মনিটরিংয়ের নির্দেশ" প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স, সামনে মরক্কো চমক কানাডার রূপকথার অবসান, টানা দ্বিতীয়বার কোয়ার্টার ফাইনালে মরক্কো ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি
advertisement
সারাদেশ

পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) দুপুরে থানার বাসুদেবকোল দক্ষিণ পাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত ২ শিশুরা হলেন- আপন চাচাতো ভাই। বাসুদেবকোল দক্ষিণ পাড়ার রেজাউল করিমের ছেলে শিহাব (৭) ও তার চাচাতো ভাই লাবুর ছেলে অনিক (৭)।

পারিবারিক সুত্রে জানা যায়, বিকালে শিশু শিহাব ও অনিক বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা অবস্থায় অসাবধানতা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে দ্রুত পুকুর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে ক্লিনিকে নিলে চিকিৎসক তাদের ২ জনকেই মৃত্যু ঘোষনা করেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ