রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে - বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ প্রতি ১০ বেডে ১ জন চিকিৎসক বাধ্যতামূলক - বেসরকারি হাসপাতালে কঠোর মনিটরিংয়ের নির্দেশ" প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স, সামনে মরক্কো চমক কানাডার রূপকথার অবসান, টানা দ্বিতীয়বার কোয়ার্টার ফাইনালে মরক্কো ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
advertisement
সারাদেশ

ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে ইন্টার্নশিপ বহালসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে আন্দোলনে নেমেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। 

বৃহষ্পতিবার (২৪ অগাস্ট) কোর্ট রোডস্থ পানি উন্নয়ন বোর্ডের সামনে ম্যাটস মৌলভীবাজার ক্যাম্পাসের চিত্র দেখা যায় প্রশাসনিক ভবনের সামনে চার দফা দাবিতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন।

গত ১৮ অগাস্ট থেকে শুরু হওয়া আন্দোলনের আজ ৬ষ্ঠ তম দিন। এদিন মৌলভীবাজার ম্যাটসের সাথে, ন্যাশনাল লাইফ কেয়ার ক্যাম্পাসের শিক্ষার্থীরা আন্দোলনে একাত্মতা প্রকাশ করে যোগ দেন।

আন্দোলনকারীরা অবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও দ্রুত নিয়োগ প্রদান এবং জাতির পিতা বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার দাবি জানান।

বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ম্যাটস শিক্ষার্থী বিকাশ মল্লিক জানান, তাদের দাবিগুলো যৌক্তিক। দাবিগুলো মানলে ম্যাটস শিক্ষার্থীরা স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। 

আগামী রোববার (২৭ আগস্ট) সকল শিক্ষার্থীদের নিয়ে মিছিল করে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশের আগাম বার্তায় হুসিয়ারি দেন।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ