রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

নরসিংদীতে ডিবির পৃথক অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার, আটক ৪

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি॥ নরসিংদী পৌর শহরের উত্তর সাটিরপাড়া ও শালিধা এলাকা হতে পৃথক অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করেছেন জেলা গোয়েন্দা পুলিশ।

তথ্যটি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন।

আটককৃতরা হলেন, নরসিংদী পৌর শহরের উত্তর সাটিরপাড়া এলাকার মৃত আঃ মোতালিব মিয়ার ছেলে মোঃ জাকির হোসেন (৫৫), মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামের মোজাম্মেলের স্ত্রী আখি বেগম (৩০) একই গ্রামের কাজল মিয়ার স্ত্রী হনুফা বেগম (৪০) ও সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বুদিয়ামারা গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে সাইদুর রহমান (৩৫)।

রোববার (২০ আগস্ট) রাত ৮ টায় জেলা পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান (পিপিএম) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল নরসিংদী পৌর শহরের উত্তর সাটিরপাড়া (রাঙ্গামাটিয়া) এলাকার সিরাজুল উলুম মাদ্রাসার পাশে হতে ১২ কেজি গাঁজাসহ জাকির হোসেন, আখি বেগম ও হনুফা বেগম নামে ৩ মাদক কারবারিকে হাতেনাতে আটক করেন।

একই দিন অপর আরেক অভিযানে ডিবির আরেকটি দল পৌর শহরের শালিধা নতুন বাসস্ট্যান্ড ৮ (আট) কেজি গাঁজা সহ সাইদুর রহমান নামে অপর আরেক মাদক কারবারিকে আটক করেন। গ্রেফতারকৃতদের বিরদ্ধে নরসিংদী মডেল থানায় মামলার দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ