রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় পন্যবাহী ট্রাকচাপায় ওহি সুলতানা (৭) নামে এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা হাফিজা খাতুন গুরুতর আহত হয়েছে।

সোমবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা-ভোমরা সড়কের আলিপুর মাহমুদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু সদর উপজেলার আলিপুর তালবাড়িয়া গ্রামের মিতুল গাজীর কন্যা।

এ সময় এলাকাবাসী ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে ট্রাক ভাংচুর করে। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ সাতক্ষীরা সদর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

image-103

পুলিশ ও স্থানীয়রা জানান, সাতক্ষীরা থেকে ভ্যানযোগে সপরিবারে ভোমরা বন্দর অভিমুখে যাচ্ছিলো শিশুটি। এ সময় পেছন থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট- ১১-৭৪৮৫) ধাক্কা দিলে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায় ওহি সুলতানা। এ সময়ে ভ্যানে থাকা শিশুটির মায়ের পা ভেঙে যায়।

ঘটনাস্থল পরিদর্শন করে সদর থানার এএসআই রাজু আহমেদ জানান, ঘাতক ট্রাক ও তার চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি হেলপার চালাচ্ছিলো বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ