রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় কৃষি উপ-সহকারী কর্মকর্তার মরদেহ উদ্ধার

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়ায় সুকান্ত বিশ্বাসের (২৫) নামের এক কৃষি উপ-সহকারী কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। সুকান্ত বিশ্বাস খুলনার ডুমুরিয়া উপজেলার জিয়েনতলা গ্রামের স্বদেশ বিশ্বাসের ছেলে।

তিনি কলারোয়া কৃষি কর্মকর্তা কার্যালয়ে কর্মরত। স্থানীয়রা জানান, কলারোয়ার কলাগাছি মোড়ে একটি বাড়িতে ভাড়া থাকতেন মা ও ছেলে। বিকেলে মাকে টাকা দিয়ে বাজারে পাঠায় সুকান্ত। বাসায় ফেরার পর দরজা বন্ধ দেখতে পায় তার মা।

আশপাশের লোকজন এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। কলারোয়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ রাজু আহম্মেদ জানান, দুই মাস আগে যোগদান করে সুকান্ত বিশ্বাস। সে কেড়াগাছি ইউনিয়নের দায়িত্ব পালন করছিল। কী কারণে সে আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি।

সর্বশেষ পাওয়া সংবাদ