রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

কুলাউড়ায় টিলা কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে টিলা কেটে অন্যত্র ব্যবহার করার অপরাধে কুলছুমা বেগম (৩৫) নামে এক নারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কর্মধা ইউনিয়নের দক্ষিণ টাট্টিউলি এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কর্মধা ইউনিয়নের দক্ষিণ টাট্টিউলি এলাকায় অবৈধভাবে টিলা কেটে অন্যত্র ব্যবহার করা হচ্ছে- এমন খবর পেয়ে সেখানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

এ সময় টিলা কাটার বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের কাছে স্বীকার করেন কুলছুমা। পরে অবৈধভাবে টিলা কাটার অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতকে পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের পরিদর্শক রিয়াজুল ইসলামসহ কুলাউড়া থানা পুলিশের সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ