রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ইয়াবা-হিরোইনসহ ৬ কারবারি আটক

মো: সাদ্দাম হোসেন মুন্না, স্টাফ রিপোর্টার: সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হিরোইন ও ইয়াবাসহ ৬ জন সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক কামরুলের নেতৃত্বে বিভিন্ন পাড়া মহল্লা থেকে তাদেরকে আটক করা হয় । এ-সময় তাদের কাছ থেকে ৬ হাজার ইয়াবা ও ৩শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হল-মজিবর রহমান (৫০), মো: বিল্লাল (২৫), মো: আক্তার ওরফে কানা আক্তার (৪৩), মো: রিয়েল (২২), মো: জলিল (২৮), মো: বাবু (২২)। মাদক ব্যবসায়ীরা সিদ্ধিরগঞ্জে ভিবিন্ন পাড়া মহল্লায় দীর্ঘদিন ধরে বসবাস করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গতকাল রবিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। পরবর্তী ওই আটককৃতর তথ্যমতে আরও ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ পাওয়া সংবাদ