রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

ভাতিজার হাত ধরে উধাও প্রবাসীর স্ত্রী

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: প্রায় দেড় বছর আগে আনোয়ার আলীর সঙ্গে বিয়ে হয় সুমাইয়ার। বিয়ের দুমাস পরেই মধ্যপ্রাচ্যে পাড়ি জমান আনোয়ার। এ সুযোগে পাশের বাড়ির ভাতিজা ইমন আহমদ পায়েলের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে সুমাইয়ার। সেই সম্পর্কের জেরে গত ১৩ আগস্ট গভীর রাতে টাকা স্বর্ণালংকার নিয়ে আপন মনে ভাতিজা ইমনের সঙ্গে পালিয়ে যান সুমাইয়া।

ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামে। স্ত্রীর এমন প্রতারণায় পাগলপ্রায় ওই প্রবাসী। এ বিষয়ে কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি হয়েছে। এ ঘটনায় গ্রামজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

জানা যায়, প্রায় দেড় বছর আগে রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামের আনোয়ার আলীর সঙ্গে পার্শ্ববর্তী উপজেলা জুড়ির জায়ফরনগর ইউনিয়নের শাহপুর গ্রামের সুমাইয়ার বিয়ে হয়। বিয়ের দু’মাস পরেই পরিবারের হাল ও জীবন জীবিকার তাগিদে পরিবারের জন্য মধ্যপ্রাচ্যে যান স্বামী আনোয়ার আলী। এ সুযোগে পাশের বাড়ির ভাতিজা মৃত রহমত উল্লাহের ছেলে ইমন আহমদ পায়েলের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেন সুমাইয়া। সেই সম্পর্কের জেরে গত ১৩ আগস্ট গভীর রাতে টাকা-স্বর্ণালংকার নিয়ে ভাতিজা ইমনের সঙ্গে পালিয়ে যান সুমাইয়া।

এদিকে এ ঘটনায় প্রবাসে পাগলপ্রায় হয়ে পড়েছেন আনোয়ার। এ ঘটনায় কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি করেছেন প্রবাসী আনোয়ারের পক্ষে তার ছোট ভাই আইয়ুব আলী।

মোবাইলে প্রবাসী আনোয়ার বলেন, একদিন আগেও আমি ২০ হাজার টাকা পাঠিয়েছি। এছাড়া ঘরে ছিল নগদ আড়াই লাখ টাকা ও বিয়ের স্বর্ণালংকার। সব নিয়ে আমার ভাতিজার সঙ্গেই পালিয়েছেন আমার স্ত্রী।

কুলাউড়া থানার এএসআই মোহাম্মদ আলী বলেন, আমাদের কাছে নিখোঁজ জিডি আছে। এটা নিয়ে কাজ করছি। এরই মধ্যে তাদের অবস্থান জেনেছি।

তিনি আরো বলেন, পাশের বাড়ির ভাতিজার সঙ্গে পরকীয়া প্রেমের ইঙ্গিত পাচ্ছি। ওই বিষয়টি নিয়েও চলছে তদন্ত। খুব তাড়াতাড়ি এর একটি সুরাহা বের হয়ে আসবে বলে মনে করছি।

সর্বশেষ পাওয়া সংবাদ