রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

পুকুরে মিললো অবিস্ফোরিত গ্ৰেনেড

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: হবিগঞ্জের মাধবপুরে পুকুর থেকে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার হয়েছে। শনিবার (১৮ আগষ্ট) দুপুর ১২টায় উপজেলার চৌমুহনী ইউনিয়নের আনন্দ নামক গ্রামে বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের পুকুর থেকে এটি উদ্ধার হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ওই গ্রামের কয়েকজন যুবক ফুটবল নিয়ে ওই পুকুরে খেলতে নামে। খেলার এক পর্যায়ে ওই গ্রামের লাল মিয়ার ছেলে সাব্বির মিয়া (২১) এর পায়ে একটি শক্ত বস্তু লাগে। কৌতূহলবশত পানির নিচ থেকে সাব্বির ওই বস্তুটি উপরে তুলে আনে।

খবর পেয়ে মাধবপুর থানার ওসি মোঃ রকিবুল ইসলাম খাঁন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বর্তমানে ওই স্থানটি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ধার হওয়া গ্রেনেডের বিষয়ে বিস্ফোরক বিশেষজ্ঞদের সাথে কথা বলছি। তাদের পরামর্শে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে তিনি জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ