রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

নারায়ণগঞ্জের ১৯ যুবককে মিয়ানমারে পাচার, মূলহোতা আটক

কর্পোরেট সংবাদ ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ১৯ যুবককে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে মিয়ানমারে আটকে রেখে মুক্তিপণ দাবি ও সেখানে নির্যাতনের ফলে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূলহোতা ইসমাইলসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (১৯ আগস্ট) ভোরে নারায়ণগঞ্জের আড়াইহাজার ও আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল আমিন জানান, মালয়েশিয়ায় উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ১৯ যুবককে মিয়ানমারে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয়। সেখানে নির্যাতনের ফলে একজনের মৃত্যুর ঘটনায় দুই সহযোগীসহ আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূলহোতা মো. ইসমাইলকে আটক করা হয়েছে।

তিনি জানান, দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। 

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ