রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

চট্টগ্রামের অপহরন মামলার পলাতক আসামী গ্রেফতার

কর্পোরেট সংবাদ ডেস্ক: র‌্যাব-৩ এবং র‌্যাব-৭ এর যৌথ অভিযানে চট্টগ্রামের পতেঙ্গা থানায় ২০১৬ সালের অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি শামীম মাহমুদ (২৯)’কে চট্টগ্রামের হালিশহর থানাধীন এলাকা থেকে গ্রেফতার।

আটককৃত পলাতক আসামি শামীম মাহমুদ (২৯) ফেনী জেলার দাগনভুঁইঞা থানার দক্ষিণ করিমপুর এলাকার আব্দুল হান্নানের ছেলে ।

১৮ আগস্ট (শুক্রবার) গেপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের হালিশহর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা ।

র‌্যাব জানায়, আসামির বিরুদ্ধে চট্টগ্রামের পতেঙ্গা থানায় ২০১৬ সালে অপহরণপূর্বক মুক্তিপণ আদায়ের অভিযোগে একটি মামলা রয়েছে। উক্ত মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদানের রায় ঘোষনা করেন। রায় ঘোষনার পর থেকেই আসামী দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ