রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

কালিয়াকৈর থানায় মাদক মামলার আসামী যশোর থেকে আটক

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় ২০০৬ সালের মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামী মোঃ আসাদুর রহমান (৫২)’কে যশোর জেলার সদর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩ এবং র‌্যাব-৬ ।

আসামী মোঃ আসাদুর রহমান (৫২) ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানাধীন মিঠা পুকুর এলাকার মৃত শামসুদ্দিন মোল্লার ছেলে ।

গত ১৭ আগস্ট (বৃহ:বার) রাতে যশোর জেলার সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। তার নামে ঢাকা গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় ২০০৬ সালে একটি মাদক মামলা রুজু হয়। উক্ত মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদানের রায় ঘোষনা করেন। রায় ঘোষনার পর থেকে ধৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ