রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

ঝিনাইদহের হরিণাকুন্ডু থানার হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

কর্পোরেট সংবাদ ডেস্ক: ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানাধীন এলাকায় ২০১০ সালে ব্যবসায়ী নবী হোসেন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি আনিছুর রহমান আনিস (৫৫) কে খুলনা জেলার কয়রা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

আটককৃত আনিছুর রহমান আনিস (৫৫), ঝিনাইদহ জেলার হরিণাকুন্ড থানার রামনগর এলাকার মিনহাজ উদ্দিনের ছেলে ।

র‌্যাব জানায়, হরিনাকুন্ডু থানাধীন সাত ব্রিজ বাজারের ব্যবসায়ী নবী হোসেন ২০১০ সালের ০৭ অক্টোবর নিখোঁজ হন। পরবর্তীতে অপহরণকারীরা তার পরিবারের কাছে মোবাইলে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি  করে। এই ঘটনায় ভিকটিমের ভাই দাউদ আলী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় ০৯/১০/২০১০ তারিখ একটি অপহরণ মামলা দায়ের করেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের প্রেক্ষিতে ৩১/১০/২০২৩ তারিখ যশোরের সদর উপজেলার ছাতিয়ান তলা গ্রামে জামির আলীর বাড়ি থেকে অপহৃত ভিকটিম নবী হোসেনের মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করা হয়। মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত উক্ত মামলায় ১৩/০৩/২০২৩ তারিখ ০৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড এবং ০৭ জনকে ০৫ বছরের কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষনার পর থেকে ধৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ