রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করলো আইপিডিসি

কর্পোরেট ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করে নানা উদ্যোগের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করেছে আইপিডিসি ফাইন্যান্স। শোক দিবস উপলক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠানটি এর প্রধান কার্যালয়ের সামনে এবং অন্যান্য শাখা অফিসেও বিশেষ ডিসপ্লে বোর্ডসহ বিভিন্ন মাধ্যমে এই শোকাবহ দিনটিকে তুলে ধরেছে। 

এছাড়া, বগুড়ার শোন পচার চড়ে স্থাপিত ‘উচ্ছ্বাস স্কুল’-এ পাঠরত শিশু এবং স্কুলটি পরিচালনায় নিয়োজিত কর্মকর্তাদের জন্য এক মাসের খাবার সরবরাহ করে আইপিডিসি।

csr_food_distr

উল্লেখ্য, ২০১৮ সালে আমাল ফাউন্ডেশনের সাথে যৌথভাবে স্কুলটি নির্মাণ করে আইপিডিসি। এর পাশাপাশি গাজীপুরের মাওনায় অবস্থিত পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে আর্থিক প্রতিষ্ঠানটি। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবন ও কর্ম নিয়ে আইপিডিসি-র কর্মীদের মাঝে একটি ভার্চুয়াল সেশন আয়োজন করা হয়। সেখানে বাংলাদেশের স্বাধীনতা ও উন্নয়নে বঙ্গবন্ধুর অবদানকে আলোচনার মাধ্যমে তুলে ধরা হয়।     

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ