রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

সিরিজ বোমা হামলারকারীদের বিচারের  দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ সারাদেশে সিরিজ বোমা হামলায় জড়িতদের বিচারের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক লীগ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা শাখার নেতৃবৃন্দসহ উপজেলা শাখার নেতাকর্মীরা অংশ নেয়।

ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেল, সাধারণ সম্পাদক রানা হামিদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলার ৪৩৪ স্থানে একযোগে বোমা হামলা চালিয়ে দেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে চেয়েছিল পরাজিত শক্তি। কিন্তু দেশের মানুষ তাদের মিশন সফল হতে দেয়নি।

মিন্টু বলেন, আবার দেশে সেই খেলা শুরু হয়েছে। তিনি সবাইকে সজাগ থাকার আহবান জানিয়ে বলেন, শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ